বাবা হলেন হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২০, ২০:৩৫আপডেট : ৩১ জুলাই ২০২০, ০৩:৩১

হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্টানকোভিচ সতীর্থ ক্রিকেটার এবং অজস্র ভক্তকে অবাক করে হার্দিক পান্ডিয়া তার সঙ্গে সার্বিয়ান চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল নাতাশা স্টানকোভিচের বাগদানের ঘোষণা দিয়েছিলেন গত জানুয়ারিতে। মে মাসে ঘোষণা দেন বাবা হতে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট দলের ২৬ বছর বয়সী অলরাউন্ডার আজ বৃহস্পতিবার ঘোষণা দিলেন তাদের দুজনের মাঝখানে এসে গেছে নতুন একজন। পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন হার্দিক  ও নাতাশা। একটা ঘোষণা দিতেই এখন বাকি, কবে আনুষ্ঠানিকভাবে বিয়ে হচ্ছে তাদের!

সবকিছু জানাতেই পান্ডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমের শরণ নেন, নিজের টুইটার হ্যান্ডলে পিতৃত্বের খবরটি জানাতেই শুভেচ্ছাবার্তার জোয়ার বয়ে যাচ্ছে। ভদোদরায় জন্ম নিয়েছে জুনিয়ার পান্ডিয়া। ছেলের ছোট্ট, কোমল একখানা হাতের ছবি দিয়ে পান্ডিয়া টুইট করেছেন, ‘আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে আমাদের শিশুপুত্র।’  এসেছে নতুন শিশু -     ছবি: টুইটার

এর আগে মে মাসে পিতৃত্বের আগাম খবর জানাতে মে মাসে হার্দিক ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘নাতাশা ও আমার একসঙ্গে পথচলাটা দারুণ কাটছে, এটা আরও ভালো হয়ে উঠতে যাচ্ছে। আমরা একসঙ্গে আমাদের জীবনে নতুন আরেকটি জীবনকে স্বাগত জানাতে চলেছি। জীবনের নতুন এই পর্বটি আমাদের রোমাঞ্চিত করছে, আপনাদের শুভকামনা ও আশীর্বাদ চাই আমরা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে হার্দিকের বাবা হওয়ার খবর পেয়েই তাকে শুভকামনা জানিয়েছেন তার অধিনায়ক বিরাট কোহলি, কেএল রাহুল, সানিয়া মির্জা, সারা টেন্ডুলকার এবং আরও অনেকে। শুভেচ্ছা বার্তা আসছেই-অজস্র, অগণন।

/পিকে/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন