মাশরাফির বাবা-মা করোনায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ১৪:০৮আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৪:১৮

মাশরাফির বাবা গোলাম মোর্তজা ও মা বলাকা মোর্তজা মাশরাফি বিন মুর্তজার পরিবারে আবারও করোনাভাইরাসের থাবা। মাশরাফি ও তার ভাই মোরসালিন করোনায় আক্রান্ত হয়ে এখন সুস্থ। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন মাশরাফির বাবা গোলাম মোর্তজা ও মা বলাকা মোর্তজা। তাদের সঙ্গে পরিবারের আরও দুজনের শরীরে পাওয়া গেছে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব।

মাশরাফির বাবা-মা আক্রান্ত হলেও মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল সুস্থ আছে। গত বৃহস্পতিবার করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ আসে মাশরাফির বাবা-মার। মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু বাবলু বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবলু বলেছেন, ‘গত বৃহস্পতিবার কাকা-কাকী করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান। তারা ছাড়াও মাশরাফির পরিবারের আরও দুজন করোনায় আক্রান্ত। তবে মাশরাফির ছেলে-মেয়ে সুস্থ আছে।’

জানা গেছে, মাশরাফির মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাই মোরসালিনের স্ত্রী সুমাইয়া তুহা করোনায় আক্রান্ত। আক্রান্ত চারজনই নড়াইলে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন বাবলু।

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। আক্রান্তের ২৪ দিন পর কয়েক দফা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ হন তিনি। মাশরাফির পর করোনায় আক্রান্ত হন তার ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হক। পরবর্তীতে সাবেক অধিনায়কের ছোট ভাই ও স্ত্রী করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
গ্রিনের জীবনে এলেন রেড, ক্রিকেটে শুরু নতুন জুটি
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত