বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে মুশফিকের ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১২

বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে মুশফিকের ফাউন্ডেশন। দেশের সাধারণ মানুষদের পাশে দাঁড়াতেই মুশফিকুর রহিম প্রতিষ্ঠা করেছেন এমআর ফিফটিন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের ব্যানারে প্রথমবারের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি। বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাত্রা শুরু করেছে মুশফিকের স্বপ্নের এই ফাউন্ডেশন।

বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। দিগন্তে সবুজের হাতছানি। ভরাট যৌবনা নদীর বুক চিরে এগিয়ে চলা পালতোলা নৌকা আর মাছরাঙার জলকেলি। দর্শনার্থীদের জন্যে চোখ ঝলসানো সৌন্দর্য্য আর নদীর দুপাশে বসবাসরত মানুষের জন্যে মূর্তিমান আতঙ্ক। একে তো করোনার ছোবল, তার ওপর বন্যার নির্যাতন। স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন। সমস্ত ফসল, বসতবাড়ি পানির নিচে, ভয়ালদর্শন স্রোতে গ্রামের অনেকখানি নদীগর্ভে।’

তাই এসব অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো নিজের দায়িত্ব বলেই মনে করেন মুশফিক, ‘চিরকাল খেটে খাওয়া মানুষগুলো আজ বড্ড অসহায়। নিয়তি মেনে নেওয়া সজল চোখে, আজ শুধুই সাহায্যের আকুতি। সব খবর জেনে সিদ্ধান্ত নেই, এই মানুষগুলোর কাছে আমার, সামান্য সম্মান মোড়ানো ভালোবাসা পৌঁছাতেই হবে। এটা আমার দায়িত্ব। এরপরের গল্পটা, শুধুই মুখে হাসি ফোটানোর গল্প। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায়, গত দুইদিন আগে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বোহাইল ইউনিয়নের অন্তর্গত বোহাইল গ্রাম ও ধারাভার্ষা চরে বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে আমার স্বপ্নের মুশফিকুর রহিম ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ’

মুশফিকের ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বগুড়া ইউনিটের স্বেচ্ছাসেবকরা। তাদের প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
আমেরিকা কেন অল্পস্বল্প ক্রিকেট খেলে?
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
সর্বশেষ খবর
দেশের ১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও
দেশের ১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েও প্রাইজমানি না পেয়ে অবাক হয়েছিলেন হাসান 
সাবান দিয়ে গোসলের পরও দুর্গন্ধ? ৫ ভুল এড়িয়ে চলুন
সাবান দিয়ে গোসলের পরও দুর্গন্ধ? ৫ ভুল এড়িয়ে চলুন
মক্কা চুক্তি আমেরিকার কৌশলগত ব্যর্থতার মূর্ত প্রতীক: রাষ্ট্রদূত 
মক্কা চুক্তি আমেরিকার কৌশলগত ব্যর্থতার মূর্ত প্রতীক: রাষ্ট্রদূত 
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী