জাতীয় জুনিয়র টেনিস শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৪:২১

জাতীয় জুনিয়র টেনিস শুরু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু হয়েছে জাতীয় জুনিয়র টেনিস টুর্নামেন্ট।
প্রতিযোগিতায় রাজশাহী, মাদারীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া, জামালপুর, নোয়াখালী, বান্দরবান, গাইবান্ধা, পটুয়াখালী, গাজীপুর, বরিশাল, নওগাঁ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, বিকেএসপি, নড়াইল, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অফিসার্স ক্লাব ও জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে মোট ৫৬ জন বালক ও ২০ জন বালিকা অংশ নিয়েছে।
প্রতিযোগিতার বিভাগগুলো হলো অনূর্ধ্ব ১২ (বালক ও বালিকা), অনূর্ধ্ব-১৪ (বালক ও বালিকা), অনূর্ধ্ব -১৬ (বালক ও বালিকা)।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশন সভাপতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় সহ-সভাপতি মেজর মো. ইয়াদ আলী ফকির (অব:), আবু সালেহ মো. ফজলে রাব্বি খানসহ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি