অ্যাতলেতিকোর কোচও করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:০৭

ডিয়েগো সিমিওনে। নতুন মৌসুমের শুরুতে ধাক্কা খেলো অ্যাতলেতিকো মাদ্রিদ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ক্লাবটির কোচ ডিয়েগো সিমিওনে। করোনা পজিটিভ হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৫০ বছর বয়সী এই কোচ।

মৌসুম শুরুর আগে সর্বশেষ সোমবার দলের অনুশীলনে ছিলেন সিমিওনে। তবে ভাইরাসে সংক্রমণের পর থেকে এখন পুরোপুরি নির্বাসনেই আছেন তিনি। কোয়ারেন্টিনের এই সময়টায় তাকে সামাজিক দূরত্বের বিধি পুরোপুরিই মেনে চলতে হবে।

করোনা আক্রান্ত হলেও সিমিওনের মাঝে কোনও উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছে তার ক্লাব। অ্যাতলেতিকো জানিয়েছে, ‘লস অ্যাঞ্জেলস থেকে অনুশীলন শেষে ফেরার পরেই আমাদের মূল দল, কোচিং স্টাফদের সবার করোনা পরীক্ষা হয় শুক্রবার। বৃহস্পতিবার সফরকারী সেই দলের একজন করোনা পরীক্ষা পজিটিভ হওয়ার পরই এই পরীক্ষা হয়েছিল। নমুনা সংগ্রহের পর জানা গেছে ডিয়েগো সিমিওনেও করোনা পজিটিভ।’

এই অবস্থায় কোচ ছাড়াই প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে অ্যাতলেতিকো। তাদের প্রতিপক্ষ কাদিজ। তবে লা লিগায় তারা প্রথম ম্যাচ খেলবে ২৭ সেপ্টেম্বর। সেদিন তারা খেলবে গ্রানাদার বিপক্ষে।

প্রসঙ্গত, শুধু সিমিওনেই নন। এই ক্লাবে এই সেপ্টেম্বরেই করোনা পজিটিভ হয়েছেন স্ট্রাইকার ডিয়েগো কস্তা, রাইট ব্যাক সান্তিয়নো আরিয়াস। তবে তাদের মাঝেও কোনও উপসর্গ দেখা যায়নি। এর ফলে অনুশীলনে নামতেও বিলম্ব হচ্ছে তাদের।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
কাউন্সিলর একরাম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
আসিয়ান কাপে এক-দুটি ম্যাচ জিততে চান বাংলাদেশ অধিনায়ক
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়