করোনা পরীক্ষা হবে গলফার সিদ্দিকুরেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

গলফার সিদ্দিকুর রহমান অনুশীলনের জন্য হা-পিত্যেশ করছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ৬ মার্চ মালয়েশিয়ার এশিয়ান ট্যুর গলফ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে কাটছে ‘ঘরবন্দি’ জীবন। করোনাভাইরাসের কারণে আর গলফ কোর্সে ফেরা হয়নি তার। তবে আশার কথা, দুয়েকদিনের মধ্যে সাভার গলফ কোর্সে অনুশীলনের সুযোগ হচ্ছে তার। তবে এর আগে সিদ্দিকুরকে করোনা পরীক্ষা করতে হবে।

আগামীকাল (মঙ্গলবার) করোনা পরীক্ষা করাবেন সিদ্দিকুর। তারপর ফল প্রাপ্তি স্বাপেক্ষে নামবেন অনুশীলনে।  বাংলা ট্রিবিউনকে সিদ্দিকুর বলেছেন, ‘সাভার গলফ ক্লাবে অনুশীলন করার আগে করোনা পরীক্ষা করাতে হবে। এরপর নেগেটিভ রিপোর্ট নিয়ে নামতে হবে অনুশীলনে।’

অনেকদিন পর গলফ ক্লাবের সবুজ কোর্সে নামার সুযোগ পেয়ে খুশি এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী এই গলফার, ‘আসলে অনেকদিন পর অনুশীলনের সুযোগ এসেছে, এতেই আমি খুশি। গলফ কোর্সে অনুশীলন করতে পারবো। এত দিন বাসায় ফিটনেস ধরে রাখার চেষ্টায় ছিলাম। এখন মাঠের অনুশীলনে ফিরতে পারবো।’

আপাতত সিদ্দিকুরের সামনে কোনও প্রতিযোগিতা নেই। তারপরও নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে দৃঢ় সংকল্প তার, ‘এশিয়ান ট্যুরের জাপান ও দক্ষিণ কোরিয়াতে খেলার সুযোগ হলো না। সামনে আপাতত কোনও প্রতিযোগিতা নেই। ঘরোয়া প্রতিযোগিতাও হওয়া কঠিন। এই সময়ে তাই গলফ কোর্সে নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা করতে চাইছি। যেন সামনের দিকে যে কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নিজেকে পুরোপুরি ফিট রাখতে পারি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
অনলাইনে শেখানোই যখন পেশা
অনলাইনে শেখানোই যখন পেশা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ