দ্বিতীয় পরীক্ষাতেও সাইফ করোনা পজিটিভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭

সাইফ হাসান। প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ার পর দ্বিতীয় পরীক্ষার অপেক্ষায় ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। কিন্তু সেখানেও কোনও সুখবর মেলেনি। দ্বিতীয় পরীক্ষাতেও করোনাভাইরাস ধরা পড়েছে তার। এমন তথ্যই জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে।

গত সপ্তাহে ঢাকায় ১৭ জন খেলোয়াড়সহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই পরীক্ষায় সাইফের পাশাপাশি বিসিবির প্রধান ট্রেনার নিকোলাস লিরও করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু দুইদিন পর নিক লি দ্বিতীয় দফার পরীক্ষায় করোনা মুক্ত হলেও সাইফ হাসানের শরীরে এখনও করোনার অস্তিত্ব রয়েই গেছে।

জানা গেছে, সাইফের পরিবারের একাধিক সদস্যের করোনার উপসর্গ−ঠান্ডা ও জ্বর ছিল। নিরাপদ থাকতে শুরুতে মিরপুরের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি জাতীয় দলের এই ওপেনার। বাড়ির পাশের ধানমন্ডির ৪ নম্বর মাঠে হালকা অনুশীলন করেছিলেন তিনি। পরবর্তীতে সবার শেষে যোগ দিয়েছিলেন ব্যক্তিগত অনুশীলনে।

আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল মুশফিকদের। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে হুট করেই সফরটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) শর্ত অনুযায়ী পুরো ১৪ দিন কোয়ারেন্টিন পর্ব সারতে হবে। কিন্তু বিসিবি এক সপ্তাহের বেশি কোয়ারেন্টিনে রাজি নয়। অন্যদিকে শ্রীলঙ্কাও মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশকে ১৪ দিনই কোয়ারেন্টিন মানতে হবে। সবমিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে করে সফর হওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা চলে! সফরে তিনটি টেস্ট খেলার কথা মুশফিক-তামিমদের।

/আরআই/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
গাঙ্গুলীর বায়োপিকের শুটিংয়ে পিচের ক্ষতি, লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা!
৩০ বলে সেঞ্চুরি, অভিষেকের ইতিহাস
সর্বশেষ খবর
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
ফের চাঙ্গা স্বর্ণের বাজার
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী