সিরি আ’য় ফিরেছে দর্শক, দাপুটে জয়ে শুরু জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২০, ১১:২৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৮

কোচ পিরলোর অধীনে জয়ে শুরু জুভেন্টাসের। কোচ আন্দ্রেয়া পিরলোর প্রথম ম্যাচে দাপুটে জয় উপহার দিয়েছে জুভেন্টাস। সিরি আ’য় নিজেদের প্রথম ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়নরা সাম্পদোরিয়াকে হারিয়েছে ৩-০ গোলে।

নতুন মৌসুমে অনেক প্রথমের সঙ্গেই জড়িয়ে ছিল এই ম্যাচ। মার্চের পর অবশেষে দর্শক প্রবেশের অনুমতি মিলেছে সিরি আ’য়। সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ এক হাজার দর্শক প্রবেশের নিয়ম। ফলে মৌসুমের শুরুর ম্যাচগুলোতে স্বল্প সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। আর সেই দর্শকের সামনেই শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে পিরলোর দল।

আবার আরেকটি বিষয়ও দেখার অপেক্ষায় ছিল সবাই। বড় কোনও দলের সঙ্গে কোচিংয়ের অভিজ্ঞতা না  থাকায় পিরলোর জন্য এই ম্যাচ কিছুটা হলেও চ্যালেঞ্জিং ছিল। তবে শুরুর ম্যাচে স্বস্তির জয় দিয়ে কিংবদন্তি মিডফিল্ডার পিরলো জানিয়ে দিয়েছেন, তিনি কোচ হিসেবেও ফেলনা নন।

অপর দিকে অভিষেক ম্যাচে খেলতে নেমে আলো ছড়িয়েছেন সুইডিশ উইঙ্গার দেয়ান কুলুসেভসকিও। ম্যাচের ১৩ মিনিটেই গোলের দেখা পেয়েছেন তিনি। এই অর্ধে ২৪ মিনিটে হয়তো ব্যবধান আরও বাড়তো জুভেন্টাসের। কিন্তু রোনালদোর শট গিয়ে লেগেছে ক্রসবারে। তবে দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন লিওনার্দো বুনোচ্চি। ৮৮ মিনিটে অবশেষে জাল খুঁজে পান প্রাণভোমরা রোনালদো। রামসের পাস থেকে কোনাকুনি শটে গোলটি করেন পর্তুগিজ যুবরাজ।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘ দেখারও আছে একটি দিন!
মেঘ দেখারও আছে একটি দিন!
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার