শেষ হলো জাতীয় জুনিয়র টেনিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৫, ২০:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২০:৩০

শেষ হলো জাতীয় জুনিয়র টেনিস শেষ হলো চার দিন ব্যাপি জুনিয়র টেনিস প্রতিযোগিতা। মোট ৯টি ইভেন্টের ছয়টি আগেই চুড়ান্ত হয়েছিল। আজ চুড়ান্ত হয়েছে বাকি ৩টি ইভেন্টের শিরোপা। আজ শিরোপা জিতেছেন জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হোসেন, বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ও বালক দ্বৈতে (১২ বছর বিভাগ) বিকেএসপির রুম্মন ও উৎস জুটি।

শিরোপা জয়ীরা:

বালক একক (১২ বছর): জাতীয় টেনিস কমপ্লেক্সের আলভি ৬-৩, ৬-২ গেমে বিকেএসপির রুম্মন হোসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

বালিকা একক (১২ বছর): বিকেএসপির ইতি আক্তার ৬-০, ৬-০ গেমে বিকেএসপির জেরিন সুলতানাকে হারিয়ে শিরোপা জয় করেন।

বালক একক (১৪ বছর): জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাকিব ৬-৩, ৬-২ গেমে ব্রাহ্মণবাড়িয়ার রাকিব হোসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বালিকা একক (১৪ বছর): বিকেএসপির পপি আক্তার ৬-২, ৬-২ গেমে ময়মনসিংহের সৈয়দ এলসাকে পরাজিত করে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

বালক একক (১৬ বছর): জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হোসেন ৫-৭, ৬-৩, ৬-৩ গেমে বিকেএসপির মো. ইসতিয়াককে পরাজিত করে শিরোপা জয় করে নেন।

বালিকা একক (১৬ বছর): বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ৬-৪, ৬-০ গেমে একই সংস্থার পপি আক্তারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

বালক দ্বৈত (১২ বছর): বিকেএসপির রুম্মন ও উৎস জুটি ৬-১, ৬-৩ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আলভি ও তাহমিদ জুটিকে পরাজিত করে টুর্নামেন্ট সেরা হন।

 খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের উপদেষ্টা গোলাম মোর্শেদ, সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি