বাদল রায়ের শেষ বিদায়ে কেন আসেননি, জানালেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৯:৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৯:৩৬

সংবাদমাধ্যমে কথা বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) একসঙ্গে ১২ বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া খেলোয়াড়ি জীবনে কেটেছে অনেক সময়। কাজী সালাউদ্দিনের অধীনে জাতীয় দলে খেলেছিলেনও বাদল রায়। সেই বাদল রায়ের শেষকৃত্যে তাকে দেখতে আসেননি সালাউদ্দিন। কেন আসেননি, সেটির ব্যাখ্যা দিয়েছেন বাফুফের  টানা চতুর্থবারের সভাপতি।

সোমবার বাদল রায়ের মৃতদেহ তার প্রিয় ক্লাব মোহামেডানে নেওয়ার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনা হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট অনেকেই ফুল দিয়ে শেষ বিদায় জানিয়েছেন সাবেক এই তারকাকে। আসার কথা ছিল কাজী সালাউদ্দিনেরও। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে সাবেক এই তারকা আসতে পারেননি।

আজ (বুধবার) বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে না আসার ব্যাখ্যায় সালাউদ্দিন বলেছেন, ‘আমি ওখানে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে) যাওয়ার জন্য তৈরি ছিলাম। নাবিলের (বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ) সঙ্গে কথাও হয়েছে। তবে আমি ‍অসুস্থ ছিলাম। ভালো অসুস্থ ছিলাম। ভয় পেয়েছিলাম করোনাই হলো নাকি! পরের দিন ভোরবেলা করোনা পরীক্ষাও করেছি। রেজাল্ট পাইনি। এখনও গলা ভাঙা আছে। আমি এখন একটু ভালো বোধ করছি বলেই এসেছি এখানে।’

তারপরই বাফুফে প্রধানের সবার উদ্দেশ্যে আর্জি, ‘এখানে অন্য কোনও কারণ নেই। আপনারা টুইস্ট করবেন না। আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। সাধারণ সম্পাদক (আবু নাঈম সোহাগ) ও নাবিলও জানে। এটা আসলে কাকতালীয়। আমি আসতে পারিনি শারীরিকভাবে সেখানে। গোসল করে আসবো যখন, খারাপ লাগছিল। সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছি।’

বাদল রায়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু করা হবে কিনা এমন প্রশ্নে সালাউদ্দিনের জবাব, ‘আমরা পতাকা অর্ধনমিত রেখেছি। এখন বোর্ডকে বলবো ভবিষ্যতে কিছু করা যায় কিনা।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারী ও শিশু নিহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারী ও শিশু নিহত
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
সাদাপাথরে ঘুরতে গিয়ে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
ক্রোয়েশিয়ার গোল বাতিলের পর ফিফার ব্যাখ্যা, ‘প্রযুক্তিই প্রমাণ করেছে স্পর্শ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ