জেমি ডের করোনা মুক্তির আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ২১:৪০ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৫২

কোয়ারেন্টিনের পরদিনই মাঠে নেমে পড়লেন জেমি ডে। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। যে কারণে দ্বিতীয় ম্যাচে আর ডাগ আউটে থাকতে পারেননি। বার বার রিপোর্ট পজিটিভ আসায় এতদিন বন্দি ছিলেন হোটেল রুমে। অবশেষে করোনা ‘নেগেটিভ’ হয়েই কাতারের দোহাতে গেছেন বাংলাদেশ দলের কোচ। সেখানে ২৪ ঘণ্টা কোয়ারেন্টিনের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়ার পাশাপাশি অংশ নিয়েছেন। জেমি ডে তাই এতদিন পর করোনা মুক্তির আনন্দটা উপভোগ করলেন অন্যরকমভাবে।
সংবাদ সম্মেলন শেষে মুহূর্তেই দল নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। এ যেন বন্দিদশা থেকে মুক্তির স্বাদ নেওয়ার চেষ্টা! এতদিন যে বিষয়টি সবচেয়ে বেশি মিস করেছেন, কাতারে পৌঁছে আব্দুল্লাহ বিন খলিফা মাঠে সেই অতৃপ্তি ঘুচিয়ে নিলেন বলে হঠাৎ জোরালো শট মেরে। করোনাতে যে দমে যাননি, হয়তো সেটি বোঝাতেই ফুটবল নিয় কাড়িকুড়ি করে দেখালেন শিষ্যদের। এর আগে অবশ্য ইংলিশ কোচ হোটেলে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন। তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে কথাও বলেছেন। তাই জেমি ডে কালকের ম্যাচ নিয়ে খুব বেশি আশাবাদী, ‘কালকের ম্যাচে ছেলেরা ভালো খেলবে। আমি যে করেই হোক মাঠে থাকবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর