বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২

সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামে বসতবাড়ির ঝাড়ের বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাড়ি পেরিয়ে হাসপাতালের জরুরি বিভাগ পর্যন্ত গড়িয়েছে। সংঘর্ষের সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করায় চিকিৎসাকর্মী ও রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে মুক্তার চৌধুরী ও জীবু চৌধুরীর লোকজনের মধ্যে এই সংঘাতের সূত্রপাত ঘটে।

এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। বাড়িতে সংঘর্ষে গুরুতর আহত জীবু চৌধুরীকে (৩০) চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হলে সেখানেও জীবু চৌধুরী ও মুক্তার চৌধুরীর লোকজন হাসপাতাল ও জরুরি বিভাগের ভেতরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

এ সময় হাসপাতালের চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জরুরি বিভাগের একটি ইসিজি মেশিন, পানিরটেপ, ওয়িংস্কেল, ইসিজি মেশিন, অক্সিজেন সিলিন্ডার রোগীর শয্যাসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. প্রশান্ত তালুকদার জানান, সাকিতপুর গ্রামের সংঘর্ষে আহত এক রোগী জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় দু’পক্ষের লোকজন হাসপাতালে সংঘর্ষে জড়ালে জরুরি বিভাগের কিছু মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হয়। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিকালে সাকিতপুর গ্রামের মুক্তার চৌধুরী ও জীবু চৌধুরীর লোকজনের মধ্যে ঝাড়ের বাঁশ কাটা নিয়ে বাড়ি ও হাসপাতালে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বাড়িতে ও  হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 /এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক