মাত্র ৩৬ রানে শেষ ভারত!

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২০, ১১:৫৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১৩:৫৬

মাত্র ৩৬ রানে শেষ ভারত! ৪৬ বছরের পুরনো লজ্জার রেকর্ডের খাতা খুললো ভারত। ১৯৭৪ সালে লর্ডসে সবচেয়ে কম রানে ইনিংস শেষ করার লজ্জায় ডুবেছিল তারা। সেবার অলআউট হয়েছিল ৪২ রানে। টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ইনিংসের রেকর্ডটা আজ (শনিবার) নতুন করে লিখলো বিরাট কোহলিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে শেষ ভারত!

মোহাম্মদ সামির ডান হাতে প্যাট কামিন্সের বল আঘাত করার পর বেশ খানিক সময় মাঠেই চিকিৎসা চললো। আঘাত যে খুব জোরে লেগেছে, সেটি বুঝতে সময় লাগলো না। মাঠ ছেড়ে উঠে গেলেন এই পেসার। এরই সঙ্গে লজ্জার সাগরে ডুবে গেল কোহলি অ্যান্ড কোং। সামি শেষ ব্যাটসম্যান হিসেবে রিটার্ড হার্ট হয়ে যখন মাঠ ছাড়লেন, ভারতের স্কোর তখন ৩৬। এতেই হলে গেল সবচেয়ে কম রানে ইনিংস শেষ হওয়ার লজ্জার রেকর্ড।

অথচ ৬২ রানের লিড ও ৯ উইকেট হাতে নিয়ে অ্যাডিলেডের দিবারাত্রির টেস্টের তৃতীয় দিন শুরু করেছিল ভারত। কিন্তু দিনের শুরু থেকেই ভয়ঙ্কর ছিলেন অস্ট্রেলিয়ান দুই পেসার জস হ্যাজেলউড ও কামিন্স। এই দুই পেসারের তোপেই লণ্ডভণ্ড ভারত। হ্যাজেলউড ৫ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। আর কামিন্স ২১ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট।

এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে, বিশেষ করে ৬২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত লক্ষ্য দিতে পেরেছে মাত্র ৯০ রানের। ডিনার বিরতিতে যাওয়ার আগে সেই লক্ষ্যে কোনও উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া তুলে ফেলে ১৫ রান।

ভারতকে গুঁড়িয়ে দিতে বল হাতে তাণ্ডব চালানো হ্যাজেলউড ফক্স ক্রিকেটকে বলেছেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে। যেভাবে প্যাটি (কামিন্স) শুরু করেছিল, সত্যিই দুর্দান্ত, দুটো বড় উইকেট নিয়েছিল। আমি শুধু ওকে অনুসরণ করেছি।’

ভারতের সবচেয়ে কম রানে ইনিংস শেষ হয়ে যাওয়াটা আবার টেস্ট ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বনিম্ন ইনিংসের রেকর্ড। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোরের রেকর্ডটা ছিল ৫৮ রানের। ব্রিসবেনের ওই টেস্টটি ছিল ভারতের স্বাধীনতা পাওয়ার পরপরই, ১৯৪৭ সালের নভেম্বরে।

ভারতের সর্বনিম্ন স্কোর:

রান  প্রতিপক্ষ        তারিখ (ম্যাচ শুরুর)

৩৬  অস্ট্রেলিয়া      ১৭ ডিসেম্বর ২০২০

৪২    ইংল্যান্ড          ২০ জুন ১৯৭৪

৫৮   অস্ট্রেলিয়া       ২৮ নভেম্বর ১৯৪৭

৫৮   ইংল্যান্ড          ১৭ জুলাই ১৯৫২

৬৬   দক্ষিণ আফ্রিকা ২৬ ডিসেম্বর ১৯৯৬

/কেআর/
সম্পর্কিত
গলে ১০ উইকেট নিয়ে ইতিহাস, কে এই ভারতের নতুন স্পিন সেনসেশন?
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে ১৯৯২-এর ভয় দেখালেন লারা
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
সর্বশেষ খবর
ফ্যামিলি কোর্টে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
ফ্যামিলি কোর্টে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি
গলে ১০ উইকেট নিয়ে ইতিহাস, কে এই ভারতের নতুন স্পিন সেনসেশন?
গলে ১০ উইকেট নিয়ে ইতিহাস, কে এই ভারতের নতুন স্পিন সেনসেশন?
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন