এসএ গেমসের হকি দলে নেই চয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ১৮:৫২আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৯:০০

এসএ গেমসের হকি দলে নেই চয়ন বাংলাদেশ হকি দলের দীর্ঘ দিনের নির্ভরযোগ্য ডিফেন্ডার- সাবেক অধিনায়ক ও ‘ড্র্যাগ এন্ড ফ্লিক’ বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়নকে ছাড়াই এসএ গেমসের হকি দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
আজ শনিবার সন্ধ্যায় হকি ফেডারেশন ১৮ সদস্যের দল চূড়ান্ত করে। চারজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। এদের মধ্যেও চয়নকে রাখা হয়নি।
এছাড়া নতুন অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে মিডফিল্ডার সারোয়ার হোসেনকে।
প্রায় দেড় মাস ধরে অনুশীলন করছে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড। চয়ন নিয়মতিই দলের সঙ্গে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলে থাকতে পারলেন না।
চয়নের বাদ সম্পর্কে কোচ মাহবুব হারুন বলেন, ‘কে তারকা, কে বিশেষজ্ঞ সেগুলো আমি দেখিনি। আমি দেখেছি ফিটনেস এবং যার যা দায়িত্ব। আর ফিটনেসেও ঘাটতি রয়েছে চয়নের। এছাড়া পেনাল্টি কর্নারে তার আগের যেই দক্ষতা, সেটি অব্যাহত নেই। আমি সেরা খেলোয়াড়দের নিয়েই আমার দল গঠন করেছি।’

স্কোয়াড:  অসীম গোপ (সহকারী অধিনায়ক),জাহিদ হোসেন, মো. আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিতুল, খোরশেদুর রহমান, তাপস বর্মন, মো. সারোয়ার হোসেন (অধিনায়ক), হাসান জুবায়ের নিলয়, মো. রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, সাব্বির হোসেন, মো. মইনুল ইসলাম, পুস্কর ক্ষিসা মিমো, রাসেল মাহমুদ জিমি, মো. মিলন হোসেন, কৃষ্ণ কুমার দাস।

অপেক্ষমাণ তালিকা-আবু সাইদ নিপ্পন,মো. বেলাল হোসেন,মো. নাঈম উদ্দিন, দ্বীন ইসলাম ইমন।

কর্মকর্তা- মাহবুব এহসান রানা (ম্যানেজার)

মো. মোফাজ্জল হোসেন   সহকারী ম্যানেজার

মো. মাহবুব হারুন         প্রধান কোচ

তারিকউজ্জামান নান্নু      সহকারী কোচ

 

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি