শিরোপা জয়ে বছর শুরু নাদালের

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৫:১৬

রাফায়েল নাদাল শিরোপা জয় করেই নতুন বছর শুরু করলেন টেনিস তারকা রাফায়েল নাদাল। আবুধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। কানাডিয়ান তারকা মাইলস রাওনিককে ৭-৬,৬-৩ গেমে হারিয়ে বছরের প্রথম শিরোপা জিতলেন পুরুষ এককে পঞ্চম বাছাইয়ের এই তারকা।
বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের পাঁচে থাকা নাদাল ২০১৬ সালের এপিটি মৌসুমটি শুরু করবেন কাতারের দোহায় এক্সনমোবিল ওপেন দিয়ে। গুরুত্বপূর্ণ ওই লড়াইয়ের আগে এই শিরোপা জয়ে বাড়তি আত্মবিশ্বাস পাবেন তিনি। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে বর্তমান নাম্বারও ওয়ান তারকা নোভাক জকোভিচের সঙ্গে ফাইনালে দেখা হতে পারে তার।
নাদাল তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। ২০০৮ অলিম্পিকে পুরুষ এককে স্বর্ণপদক জিতেছিলেন এক সময়ে বিশ্ব টেনিসের নাম্বার ওয়ান এই তারকা।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি