সাড়ম্বরে দল গোছালো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৬, ১৯:১২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ১৯:১৬

দুই মৌসুম পর হকি দলবদলের মুহূর্ত স্মরণীয় ও জাকজমকপূর্ণ করতে মোহামেডান চেয়েছিল হেলিকপ্টার যোগে খেলোয়াড়দের মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আনতে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে অনুমতি পায়নি ক্লাবটি। কিন্তু হেলিকপ্টার আনতে না পারলেও হাতি-ঘোড়া নিয়ে আজ সাড়ম্বরে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। আগামীকাল মঙ্গলবার ঢাকা আবাহনী দল বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।  সাড়ম্বরে দল গোছালো মোহামেডান
হকি দলবদলের দ্বিতীয় দিনে মোহামডোন ১৩ জন দেশি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করে। ১৮ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশনের বাকি পাঁচ জন বিদেশি দিয়েই পূরণ করবে মোহামেডান। দেশের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি, জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক জাহিদ হোসেন, দুই ডিফেন্ডার তাপস বর্মন ও ইমরান হাসান পিন্টু ও এস এ গেমসে স্ট্যান্ড বাই দ্বীন ইসলাম আছেন মোহামেডানে। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার শামসুদ্দিন তুহিন ও মিডফিল্ডার মহিদুল্লাহ টিটুও এবার খেলবেন মোহামেডানে। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার কামরুজ্জামান রানাও যোগ দিয়েছেন মোহামেডানে। 

রাসেল মাহমুদ জিমি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, 'প্রায় দুই বছর ঘরোয়া হকির শীর্ষ আসর প্রিমিয়ার হকি বন্ধ থাকার পর আবার তা মাঠে গড়াচ্ছে, এটি খেলোয়াড়দের জন্য খুশির বিষয়, মোহামেডানে খেলছি দলকে শিরোপা দেওয়ার জন্য। মোহামেডান সবসময় শিরোপা জয়ের জন্যই দল গড়ে।' 

ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন সাবেক জাতীয় হকি কোচ জার্মানির পিটার গেরহার্ড রাখ দলের কোচিংয়ের দায়িত্ব নেবেন। সেই সাথে পাকিস্তান থেকে একজন ট্রেইনার আনার প্রস্তুতি চলছে।  সাড়ম্বরে দল গোছালো মোহামেডান

মোহামেডান দল: রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মন, শামসুদ্দীন তুহিন, দ্বীন ইসলাম, শামসুদ্দিন তুহিন, শহিদুল্লাহ টিটু, রুবেল, বাপ্পি, ঈশান, লালন ও কামরুজ্জামান রানা। 

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি