ফেদেরারকে হারিয়ে ফাইনালে জকোভিচ

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৬, ১৭:৩১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৭:৫৭

রজার ফেদেরারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে ফেদেরারকে ৬-১, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে পরাজিত করেছেন চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। ফেদেরারকে হারিয়ে ফাইনালে জকোভিচ
এ নিয়ে ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জকোভিচ। এদিন ম্যাচে সুইস তারকা রজার ফেদেরার বলতে গেলে পাত্তাই পাননি। প্রথম সেট জকোভিচ জেতেন ৬-১ গেমে। দ্বিতীয় সেটের চিত্রও তাই, ৬-২।

তবে তৃতীয় সেটেই ঘুরে দাঁড়ান সর্বোচ্চ গ্রান্ডস্লামের মালিক ফেদেরার। জকোভিচকে হারান ৬-৩ গেমে। তারপরও শেষ রক্ষা হয়নি। চতুর্থ সেটে দাপটের সঙ্গেই ম্যাচে ফেরেন সার্বিয়ান তারকা জকোভিচ। জিতে নেন এই সেট ৬-৩ গেমে। ফলে পঞ্চম সেট আর খেলতে হয়নি দুজনকে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি