শেষ হলো এটিএন বাংলা-এনটিসি কিডস টেনিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৬, ১৮:১৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:২২

শেষ হলো এটিএন বাংলা-এনটিসি কিডস টেনিস এটিএন বাংলার পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শনিবার শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘৪র্থ এটিএন বাংলা - এনটিসি কিডস টেনিস টুর্নামেন্ট-২০১৬।'
প্রতিযোগিতার ইভেন্ট ভিত্তিক ফলাফল নিচে দেওয়া হলো -
রেড বিগিনার অনূর্ধ্ব- ৮ বালক: আহমেদ মাসরুর খান চ্যাম্পিয়ন এবং আদিল আফরাজ রানার আপ।
রেড বিগিনার অনূর্ধ্ব- ৮ বালিকা : সর্বজয়া মেঘশ্রী চ্যাম্পিয়ন, সাদিয়া বিনতে আমির সিমি রানার আপ, ওয়ানিয়া আফসিন খান তৃতীয় স্থান লাভ করে।

রেড বিগিনার অনূর্ধ্ব-১৪ বালিকা: খালেদা আক্তার মিতু চ্যাম্পিয়ন, নাশিতা তাহসিন খান রানার আপ এবং শায়লা বেগম তৃতীয় স্থান অধিকার করে।

রেড বিগিনার অনূর্ধ্ব-১৪ বালক : মো. হৃদয় চ্যাম্পিয়ন, মাহিন হাসান নিলয় রানার আপ এবং মো. সামির সাঈদ তৃতীয় স্থান অধিকার করে।

রেড বিগিনার অনূর্ধ্ব-১০ বালিকা : শম্পা ইসলাম চ্যাম্পিয়ন, ফাতেমা তাবাসসুম রানার আপ এবং জয়িতা কুন্ড তৃতীয় স্থান অধিকার করে।

রেড অনূর্ধ্ব-৮ বালিকা : তাসনিয়া হোসেন প্রভা চ্যাম্পিয়ন, প্রমা বিশ্বাস নীলা রানার আপ এবং শেওয়া তারিম তৃতীয় স্থান অধিকার করে।

অরেঞ্জ গ্রুপ বালক: মাহির মোশাররাফ চ্যাম্পিয়ন, হামিম হাসান মাহমুদ রানার আপ এবং আর্থার এলাহী খান তৃতীয় স্থান অধিকার করে।

অরেঞ্জ গ্রুপ বালিকা : দ্বীপান্বিতা মিত্র চ্যাম্পিয়ন, নিশাত জাহান শামা রানার আপ এবং সুমাইয়া আক্তার সামিয়া তৃতীয় স্থান অধিকার করে।

গ্রীন -বালক : মো. রাফিদ তাসওয়ান চ্যাম্পিয়ন, আয়াজ ওয়াসিফ রানার আপ এবং আরাফাত বিন জাকির তৃতীয় স্থান অধিকার করে।

এডভান্স বিগিনার বালক: জুয়েল রানা চ্যাম্পিয়ন, আলভি রানার আপ এবং মাহফুজ হোসেন ভূইয়া তৃতীয় স্থান অধিকার করে।

এডভান্স বিগিনার বালিকা :  ফাবিহা লামিসা সূচনা চ্যাম্পিয়ন, শ্রাবস্তি দেব অর্পিতা রানার-আপ এবং লোলা তৃতীয় স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক  মীর খুরসিদ আনোয়ার, সদস্য মিসেস দেলোয়ারা রহমান ও  লুৎফর রহমান ছান্টু।

উল্লেখ্য, এটিএন বাংলা ২০১২ সাল থেকে কিডস টেনিস প্রতিযোগিতার পৃষ্ঠপোষক। প্রতিযোগিতায় খেলোয়াড়দের রেড, অরেঞ্জ, গ্রিন এবং এডভান্সড বিগিনার চারটি বিভাগে ৪১ জন বালক ও ২৬ জন বালিকাসহ মোট ৬৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি