শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ হকি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:০১

সাউথ এশিয়ান গেমস ১২তম এসএ গেমসের হকিতে দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। মাওলানা তায়েবুল্লাহ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উভয় অর্ধে একটি করে গোল করে বাংলাদেশ। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করেন রাসেল মাহমুদ জিমি। ৩৮ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নারে দ্বিতীয় গোলটি করেন পিসি বিশেষজ্ঞ খোরশেদুর রহমান। এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

আরচ্যারিতে দুটি রৌপ্য

১২তম এসএ গেমসের আরচ্যারি ডিসিপ্লিনের কম্পাউন্ড ডিভিশনের মহিলা বিভাগে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের তামান্না পারভীন ১৩৮-১৩৫ স্কোরের ব্যবধানে স্বদেশি সুস্মিতা বণিককে পরাজিত করে ব্রোঞ্জ জয় করেন।
মহিলা দলগত বিভাগে বাংলাদেশ (সুস্মিতা বণিক, তামান্না পারভীন ও রোকসানা আক্তার) ২২৮-২১৭ স্কোরের ব্যবধানে ভারতের নিকট পরাজিত হয়ে রৌপ্য এবং মিশ্র দলগত বিভাগে বাংলাদেশ (সুস্মিতা বণিক ও মো. আনোয়ারুল কাদের) ১৫৬-১৩৮ স্কোরের ব্যবধানে ভারতের নিকট পরাজিত হয়ে রৌপ্য জয় করেছেন।
কম্পাউন্ড ডিভিশনের পুরুষ সেকশনে দলগত বিভাগে বাংলাদেশ (মো. আনোয়ারুল কাদের, সুমন কুমার দাস ও এহসান আহমেদ) ২০৮-১৯৭ স্কোরের ব্যবধানে নেপালকে পরাজিত করে ব্রোঞ্জ জয় করেন।

ভারোত্তোলনে ফিরোজার ব্রোঞ্জ জয়

ভারোত্তোলন ইভেন্টে আরও একটি পদক পেয়েছে বাংলাদেশ। মেয়েদের ৭৫ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৭০ ও ক্লিন অ্যান্ড জার্কে ৭৮ মোট ১৪৮ কেজি তুলে ব্রোঞ্জ পদক জেতেন ফিরোজা পারভীন। এই ক্যাটাগরিতে (৯২ ও ১১৮) মোট ২১০ কেজি তুলে স্বর্ণ জয় করেন ভারতের কবিতা দেবী। আর শ্রীলঙ্কার মুদিয়ান সিলাজী (৭০ ও ৯০) মোট ১৬০ কেজি তুলে রৌপ্য জয় করেন।

পদক তালিকা

দেশস্বর্ণ রৌপ্যব্রোঞ্জ
ভারত৪৮১৮
শ্রীলঙ্কা১১২৭২৩
পাকিস্তান১১১৪
বাংলাদেশ১৯
নেপাল
আফগানিস্তান
মালদ্বীপ
ভুটান

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি