রৌপ্য জয়ী মহিলা হ্যান্ডবল দলকে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৪৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৬

বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দলকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। প্রথমবার অংশ নিয়ে এসএ গেমসে রৌপ্য পদক জয়ী মহিলা হ্যান্ডবল দলকে আজ বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে ব্রোঞ্জ জয়ী পুরুষ হ্যান্ডবল দলকেও সংবর্ধনা দিয়েছে ফেডারেশন। 

অনুষ্ঠানে শাহেদ রেজা বলেন, ‌‌‌‌‌ ‌‌'আমার ভালো লেগেছে যে আমাদের মেয়েরা তাদের অপেক্ষাকৃত শ্রেয়তর শারীরিক গঠনের প্রতিপক্ষের সঙ্গে লড়েছে এবং রৌপ্য পদক জিতেছে। আমার বিশ্বাস তারা একদিন স্বর্ণ পদক জয় করবে। ভারতের মেয়েরাও তো মানুষ, আমাদের খেলোয়াড়দের মাঝে একটা মনস্তাত্বিক প্রতিবন্ধকতা কাজ করে। বিশেষ করে ভারতের বিপক্ষে, এটি কাটাবার উদ্যোগ নিতে হবে।'

বিওএ মহাসচিব মহিলা দলকে বিদেশে খেলানোর ব্যাপারে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় একজন খেলোয়াড় পাকিস্তানে একটি টুর্নামেন্ট খেলার ব্যাপারে সহযোগিতা চাইলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওএ উপমহাসচিব আমিকুর রহমান মিকু, জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক নারায়ন চন্দ্র দেবনাথ, ফেডারেশন সভাপতি নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর ও মহিলা দলের ম্যানেজার নীলা হাসান।

/অারএম/এফঅাইঅার/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি