শেষ হলো ওয়ালটন স্কুল দাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৪

মিরপুরের ড. মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন স্কুল দাবা প্রতিযোগিতা-২০১৬। 

শেষ হলো ওয়ালটন স্কুল দাবা দিনব্যাপী এই প্রতিযোগিতায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়নকে ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় থেকে দশম স্থানে থাকা দাবাড়ুদের মেডেল দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রধান ও সিনিয়র অতিরিক্ত পরিচালক এফএ. ইকবাল বিন আনোয়ার (ডন)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, চেস প্লেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল। 

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি