বিসিবির পদক্ষেপকে ধন্যবাদ জানালো হকি ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫৫

হকি ফেডারেশন। বিদেশি কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আর্থিক সহায়তার আশ্বাসকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। তাদের প্রত্যাশা বিসিবির এই উদ্যোগ হকির উন্নয়নে ফেলবে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব।
হকি ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বিসিবিকে ধন্যবাদ দিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কয়েকমাস আগে বিসিবিকে এই আহবান জানিয়েছিলাম। বলেছিলাম বিদেশি কোচ আনলে তারা সহায়তা করতে পারবে কিনা। বিসিবি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার দৃঢ় বিশ্বাস এ উদ্যোগ হকির উন্নয়নে কার্যকরী প্রভাব রাখবে।’
নিজেদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে রহমতউল্লাহ বলেন, ‘আমাদের পছন্দ বেলজিয়ামের মাইকেল কিনান। তিনি এর আগেও বাংলাদেশে এসেছেন এবং খেলোয়াড়রাও তার কোচিং স্টাইলে উজ্জীবিত হয়েছিল। তবে তাকে না পেলে অস্ট্রেলিয়া থেকে ভালো কোচ আনার ইচ্ছে আছে। আমরা অচিরেই সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো এবং বিসিবির সঙ্গে যোগাযোগ শুরু করবো।’

উল্লেখ্য, এর আগে ডাচ-বাংলা ব্যাংক এবং জনতা ব্যাংক বিদেশি কোচকে বেতন দেওয়ার ব্যাপারে হকি ফেডারেশনকে সহায়তা করেছিল।

/আরএম/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি