মহিলা হকির ফাইনালে ঝিনাইদহ-নড়াইল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৬, ১৯:০৯আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৯:১৩

ওয়ালটন জাতীয় মহিলা হকির ফাইনালে কাল রবিবার মুখোমুখি হবে ঝিনাইদহ ও নড়াইল।
আজ শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে রাজশাহী জেলাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিনাইদহ। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে আগেই ফাইনালে উঠেছে নড়াইল।
বিকাল সোয়া তিনটায় ফাইনালটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড অ্যাডমিন) এসএম জাহিদ হাসান ও ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান, সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
উল্লেখ্য, ওয়ালটন জাতীয় মহিলা হকির চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি। আর রানার্স আপ পাবে ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি