স্বাধীনতা দিবস হকির শিরোপা জিতলো নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৯:০০আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৯:০৭

প্রথমবারের মতো স্বাধীনতা দিবস হকির শিরোপা জিতেছে জাতীয় দলের তারকা খচিত বাংলাদেশ নৌবাহিনী। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৫-১ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে পরাজিত করে শিরোপা জিতে নৌবাহিনী। শিরোপা হাতে নৌবাহিনীর উল্লাস

বর্তমান জাতীয় দলের নয়জন ও সদ্য বাদ পড়া দুই জন মোট ১১ জন জাতীয় দলের খেলোয়াড় নিয়ে খেলেছে নৌবাহিনী। অন্যদিকে বিমানবাহিনীর পক্ষে খেলেছেন বর্তমান জাতীয় দলের পাঁচ জন খেলোয়াড়। অন্যরা অবশ্য জাতীয় যুব দলের। তাই শক্তি, সামর্থ্য ও অভিজ্ঞতায় নৌবাহিনীই ছিল এগিয়ে। শেষ পর্যন্ত তাদের শ্রেষ্ঠত্বেই শেষ হয়েছে শিরোপার লড়াই।

প্রথমার্ধে কিন্তু লড়াই ছিল কেহ কারে নাহি ছাড়ে সমান সমান। ২৮ মিনিটে ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন তার প্রিয় ধারায় দলের দ্বিতীয পেনাল্টে কর্নারে দলকে এগিয়ে দেন। কম্বিনেশন ছিল কৃষ্ণার পুশ ও সারওয়ারের স্টপ। আক্রমণ-পাল্টা আক্রমণের ধারাবাহিকতায় ৩০ মিনিটে সমতা আনে বিমানবাহিনী। গোলরক্ষক অসিম গোপ বিমানবাহিনীর ফরোয়ার্ড পুস্কর খিসা মিমোকে ডি-বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি দেন আম্পায়ার শাহবাজ আলি। তাতে গোল করতে ভুল করেননি মিডফিল্ডার মাহবুবুর রহমান।

প্রথমার্ধে ১-১ গোলে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে ছিল ভিন্ন চিত্র। এ অর্ধে চারটি গোল হজম করে বিমানবাহিনী। যার মাঝে পেনাল্টি কর্নারে ৪৯ ও ৬২ মিনিটে দুটি গোল করেন চয়ন। ৪২ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা কুমার ও তৃতীয়টি আসে মিডফিল্ডার কামরুজ্জামান রানার স্টিক থেকে। স্বাধীনতা দিবস হকির শিরোপা জিতলো নৌবাহিনী

প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, স্পনসর অঞ্জনসের হেড অব মার্কেটিং মাহিন মোজাম্মেলসহ অন্যন্য কর্মকর্তারা।বিজয়ী দল পঞ্চাশ ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকার প্রাইজ মানি লাভ করে। শান এ মোঘল রেস্টুরেন্টের পক্ষ থেকে সেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও সর্বাধিক গোলদাতা কৃষ্ণ কুমারকে দশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। স্বাধীনতা দিবস হকির শিরোপা জিতলো নৌবাহিনী

ছবি: সাজ্জাদ হোসেন 

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি