পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের লাবনী পয়েন্টে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওয়ালটন তৃতীয় মহিলা উন্মুক্ত বিচ কাবাডি। উদ্বোধনী খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব ৫৮-১৫ পয়েন্টে কক্সবাজার জেলাকে পরাজিত করে। দিনের অপর খেলায় ইনস্টিটিউট অব কাবাডি ৮৩-১৭ পয়েন্টে কক্সবাজার জেলাকে পরাজিত করে।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী।
প্রতিযোগিতায় চারটি দল অংশ নিচ্ছে। দলগুলো হল- আজাদ স্পোর্টিং ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা।
২০ মার্চ শেষ হওয়া এ প্রতিযোগিতা সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
/আরএম/এমআর/







