বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ১৮:৫৪আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:৫৬

বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী এপ্রিল ৩০। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এ দিনক্ষণ চূড়ান্ত করা হয়।
এর আগে ২০১২ সালের ৩০ এপ্রিল অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে কাজী সালাহউদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আরেক সভাপতি পদপ্রার্থী আবদুর রহিম স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করলে ফিফা পর্যবেক্ষক মণিলাল ফার্নান্ডো সালাহউদ্দীনকে সভাপতি নির্বাচিত ঘোষণা করেন।
সর্বশেষ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন মেজবাহউদ্দিন আহমেদ। বাফুফে এবারও তাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব অর্পণ করেছে। প্রধান নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান সিদ্দীকি ও আতিকুর রহমান খান।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি