দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ১০:৪৮আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৫:০৯

তাসকিন অতি দ্রুত নিজেকে শুধরিয়ে আইসিসির রি-অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।
আজ  শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন তাসকিন, বিমানবন্দরে প্রচার মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ‘যা হয়েছে তা নিয়ে আর পিছে ফিরে তাকাতে চাই না, কোনও লাভও নেই এতে, আমি আত্মবিশ্বাসী যে অতি দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবো, এখন আমাকে মনোনিবেশ করতে হবে  আমার যে অ্যাকশনে আইসিসির আপত্তি সেটির ওপর। সব ডেলিভারিতে যেহেতু সমস্যা নেই, তাই বড় কোন সমস্যা হবেনা, সমগ্র দেশবাসী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, সমর্থন দিয়েছে তাতে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, এটিই আন্তর্জাতিক ক্রিকেটে আমার ফিরে আসার সবচেয়ে বড় অনুপ্রেরণা’ বলেছেন তাসকিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে দায়িত্ব পালন করা আম্পায়াররা বাংলাদেশ দলের তরুণ পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন। এদিন মাঠে দায়িত্ব পালন করেন ভারতের সুন্দরম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার। সর্বপ্রথম আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানান তারা। এরপর তাসকিনের নামও টানা হয়।
আরএম/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি