চিলিকে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০১৬, ১১:৩৪আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১২:৫৯

গাব্রিয়েল মেরকাদো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত খেলায় শুরুতেই পিছিয়ে পড়ে মেসির দল। ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিক চিলি। কর্নার থেকে দারুণ হেডে গোল করেন ফেলিপে গুতিয়েরেস।
অবশ্য সমতা ফেরাতেও দেরি করেনি আর্জেন্টিনা। ২০ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নেওয়া বাঁকানো শটে ক্লওদিও ব্রাভোকে পরাস্ত করেন পিএসজির তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া।
পাঁচ মিনিট পর ডি-বক্সের ভেতর থেকে মেসির সহায়তায় বল পেয়ে গোল করেন গাব্রিয়েল মেরকাদো। তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল চিলি। আক্রমণ করলেও আর্জেন্টিনার গোল মুখ উন্মুক্ত করতে পারেনি।

উল্লেখ্য, বাছাই পর্বে শুরুটা বাজে করলেও টানা দ্বিতীয় জয় পেল আর্জেন্টিনা। শুরুতেই ঘরের মাঠে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারে তারা। পরে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য এবং ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপরেই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নেয় আর্জেন্টিনা। বর্তমানে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দলটি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি