আবাহনীতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১৮:৪৩আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২০:২৬

ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লিওনার্দো লিমা আসন্ন ফুটবল মৌসুমে শক্তিশালী দল গঠনের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ ফুটবলের পাওয়ার হাউস ঢাকা আবাহনী লিমিটেড। দুই ইংরেজ ফুটবলার লি টাক ও রোহান রিকেটস আছেন অনুশীলনে। আছেন নাইজেরিয়ান ফরচুন উডো। এরই মধ্যে আজ সোমবার ক্লাবটিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার লিওনার্দো লিমা। লিমা গত মৌসুম কাটিয়েছেন পর্তুগালে।

সকালে ক্লাবে পৌঁছে বিকালেই অনুশীলনে নেমে পড়েন লিমা। কোচ অমলেশ সেন তাকে হালকা অনুশীলন করান আজ। তিনি বলেন, 'আমরা সব ফুটবলারদকে নিবিড় পর্যবেক্ষণ করছি, আরেক নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা আসবেন কাল মঙ্গলবার। এখন পর্যন্ত কারও ব্যাপারেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ইংলিশ ফরোয়ার্ড লি টাকের ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত।'

আর্সেনাল ও টটেনহামের সাবেক খেলোয়াড় রোহান রিকেটস সম্পর্কে খুব একটা ভাল ধারণা দিতে পারেননি অমলেশ। তিনি বলেন, 'সে খুব স্কিলফুল খেলোয়াড় সন্দেহ নেই, তবে বয়সটা বোধহয় একটু বেশি। ইংলিশ সার্কিটে সে খেলেছে ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত, সেটা বহু আগের কথা। যাই হোক আমরা তাকে ভালভাবে দেখছি।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি