আইনি জবাব দেবে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ২০:২৯আপডেট : ২৮ মার্চ ২০১৬, ২৩:০২

আইনি জবাব দেবে বাফুফে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের আইনি পদক্ষেপের জবাব আইনের মাধ্যমেই দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেখ জামালের ৮ খেলোয়াড়কে ক্লাবে ফিরিয়ে দিতে আজ সোমবার বাফুফের প্রতি আদেশ জারি করেন হাইকোর্ট। যার প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'সম্মানিত বিচারকদের রায়ের কপি এখনও আমরা হাতে পাইনি। কাল হয়তো এটি আমাদের হস্তগত হবে। এরপর আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব। আইনি পদক্ষেপের বিপক্ষে আইন ছাড়া অন্য পথ তো নেই।'

উল্লেখ্য বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, শহীদুল আলম সোহেল,জামাল ভূইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানাকে শেখ জামালের পক্ষে খেলার এবং বাফুফেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। রায়ে আরও বলা হয় শেখ জামালের কাছ থেকে অগ্রিম নেওয়া এসব ফুটবলার যাতে অন্য কোন ক্লাবের হয়ে মাঠে নামতে না পারে সে ব্যবস্থাও নিতে হবে।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি