বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৭:২৪আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৭:৩১

বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে বুধবার বলিভিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এদিন দক্ষিণ আমেরিকা অঞ্চলের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ খেলতে নামছে মেসির দল।
শক্তিমত্তা আর র‌্যাংকিং বিবেচনায় এগিয়ে থেকেই খেলতে নামবে মার্টিনোর শিষ্যরা। কারণ দুই দলের শেষ দুই ম্যাচেই বলিভিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সর্বশেষ ম্যাচটির স্কোরলাইন ছিল ৭-০। এর আগের ম্যাচে ৫-০। তাই এই ম্যাচে বড় ব্যবধানেই জয় আসবে এমনটাই প্রত্যাশা আর্জেন্টিনা ভক্তদের।
অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। প্রথম ম্যাচেই ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারে তারা। তবে পরের দুই ম্যাচে যথাক্রমে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ও ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পরই ম্যাচে ফেরে আর্জেন্টিনা। চতুর্থ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় তারা। আর গত শুক্রবার সর্বশেষ ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে উঠে আসে মার্টিনোর দল।

আর চিলির বিপক্ষে এই ম্যাচ দিয়েই বাছাইপর্বে প্রথমবারের মতো মাঠে নামেন লিওনেল মেসি। হাঁটুর চোটের কারণে প্রথম চার ম্যাচে বাইরে ছিলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
আর্জেন্টিনার করদোবায় স্টাডিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায়।
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি