স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করলেন পেলে

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ১৩:০৭আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৩:১১

অনুমতি ছাড়াই তার মতো হুবহু দেখতে একজনের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে স্যামসাং।দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। পেলের অভিযোগ নিউইয়র্ক টাইমসে অনুমতি ছাড়াই তার মতো হুবহু দেখতে একজনের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছে স্যামসাং।
শিকাগোর ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, পেলের খ্যাতি ব্যবহার করা হয়েছে ওই বিজ্ঞাপনে। যদিও সেখানে পেলের নাম ব্যবহার করা হয়নি। কিন্তু সেখানে তার মতো দেখতেই একজনের ছবি ব্যবহার করা হয়েছে। আর সঙ্গে ছোট একটি ছবিতে কিক মারা অবস্থায় একজন ফুটবলারের ছবি ব্যবহার করা হয়েছে। যেই কিকটি মূলত পেলের কারণেই বিখ্যাত।       
এ প্রসঙ্গে ৭৫ বয়সী পেলের আইনজীবী ফ্রেডরিক স্পারলিং বলেন, ‘মামলার মূল লক্ষ্যই হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা। কারণ এখানে অনুমতি ছাড়াই পেলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তারা সতর্ক থাকবে।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি