বাফুফে ভবনে নাটকের পর নাটক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৬:৫৪আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৬:৫৭

বাফুফে ভবনে নাটকের পর নাটক! বুধবার বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে চলছিল জরুরি বৈঠক। দল ছেড়ে যাওয়া খেলোয়াড়দের শেখ জ‌‌‌ামালে ফিরিয়ে দিতে আদালতের রায়ের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা।
বৈঠক চলাকালীন সময়ে সেখানে হাজির শেখ জামালের ফুটবল কমিটির প্রধান ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় আশরাফউদ্দিন আহমেদ চুন্নু এবং ম্যানেজার আবদুল গাফফার। তারা দরখাস্ত নিয়ে এসেছেন নিজ খেলোয়াড়দের ফেরত নিতে।

তাদের দাবি, বাফুফে যেন আদালতের রায় মেনে নিয়ে তাদের ৮ ফুটবলারকে ফেরত দেয়। ওই ফুটবলারদের নিয়ে শেখ জামাল স্বাধীনতা কাপ খেলতে চায় বলে জানান তারা। ফলে এই মুহূর্তে উত্তপ্ত বাফুফে ভবন। আদালতের রায়ের প্রেক্ষিতে বাফুফে কী ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়।

দল ছেড়ে যাওয়া ৮ ফুটবলারকে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে ফিরিয়ে দিতে এক রিট পিটিশন দায়ের করে ক্লাবটি। এরই ভিত্তিতে ২৮ মার্চ ওই খেলোয়াড়দের ফেরত দিতে বাফুফেকে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর আজ বুধবার চেম্বার জজের কাছে শেখ জামালের করা রিট পিটিশনের স্থগিতাদেশ চায় বাফুফে। কিন্তু চেম্বার জজ বাফুফের সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন। জানা গেছে আগামী রবিবার ফের শুনানি হতে পারে।

তবে শুক্রবার থেকে স্বাধীনতা কাপ শুরু হওয়ার কথা থাকলেও সেটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। যে আট ফুটবলারকে নিয়ে এই ঘটনার সূত্রপাত তারা হলেন- মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, শহীদুল আলম সোহেল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি