শেখ জামালকে ছাড়াই শুক্রবার মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৮:৫৬আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৮:৫৯

শেখ জামালকে ছাড়াই শুক্রবার মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছেড়ে যাওয়া ৮ ফুটবলারকে নিয়ে অচলাবস্থা তৈরি হলেও পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী শুক্রবার মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল। ওই ফুটবলারদের নিয়ে জটিলতা আদালতে গড়িয়েছে। সেটি মীমংসা না হলেও নির্ধারিত সময়ে মাঠে গড়াবে স্বাধীনতা কাপ-এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে শেখ জামালকে ছাড়াই শুরু হচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল।

বাফুফে জানিয়েছে, ওই আট ফুটবলার ছাড়াই টুর্নামেন্টের অন্যান্য দলগুলো মাঠে নামতে রাজি হওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আট ফুটবলারকে পাওয়ার শর্তেই টুর্নামেন্ট খেলতে রাজি হয়েছিল শেখ জামাল। কিন্তু ‌‌‌যেহেতু ওই ফুটবলারদের ভাগ্য এখন আদালতে বিচারাধীন তাই তাদের শেখ জামালে ফেরত দেওয়ার কোনও সিদ্ধান্ত বাফুফে নিতে পারছে না।

আগামী রবিবার দিন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি রয়েছে। শুনানির পর নির্ধারিত হবে ওই ৮ ফুটবলারের ভাগ্য। কিন্তু বাফুফে বসে থাকতে রাজি নয়। বর্তমানে ওই ৮ ফুটবলারের মধ্যে পাঁচজনই যোগ দিয়েছেন চট্টগ্রাম আবাহনীতে। আদালতে বিচারাধীন থাকায় ওই পাঁচজনকে ছাড়া মাঠে নামতে রাজি হয়েছে চট্টগ্রাম আবাহনী। সে কারণে মৌসুমের প্রথম এই টুর্নামেন্ট নির্ধারিত সময়ে শুরুর করার সিদ্ধান্ত নেয় বাফুফে।

এ বিষয়ে বাফ‌‌‌ুফে সহসভাপতি বাদল রায় বলেন, 'আমাদের বসে থাকার উপায় নেই। শেখ জামাল আদালতের দ্বারস্থ হয়েছে। আদালতই চূড়ান্ত রায় দেবেন। এখন ওই আট ফুটবলার যে ক্লাবে রয়েছেন ওই ক্লাবগুলো য‌‌‌দি তাদের ছাড়াই খেলতে রাজি হয়, তাহলে আমরা বসে থাকবো কেন। আমরা যথাসময়ে স্বাধীনতা কাপ শুরু করতে য‌‌‌াচ্ছি।'

শেখ জামাল সম্পর্কে বাদল রায় বলেন, 'তারা খেলবে ক্লাবের পক্ষ থেকে এমন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পাইনি। এ মুহূর্তে শেখ জামালকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না কারণ তাদের দাবি এই ৮ খেলোয়াড়কে পেলেই তারা খেলবে। খেলোয়াড়রা তো বাফুফেতে বসে নেই যে আমরা তাদের ফেরত দেব।' শুক্রবার প্রথম দিনের খেলায় মাঠে নামছে বিজেএমসি-রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন-উত্তর বারিধারা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি