বাজি ধরে শাস্তির মুখে দেমিচেলিস!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ২২:০২আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২২:০৪

মার্টিন দেমিচেলিস বাজি ধরে ফেঁসে গেলেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন দেমিচেলিস। জানা গেছে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

এফএ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলো নিয়ে বাজি ধরেছিলেন ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
আইন অনুযায়ী, নিজেরা খেলছেন অথবা এর সঙ্গে কোনওভাবে জড়িত আছেন এমন কোনও ম্যাচ নিয়ে পেশাদার খেলোয়াড়ররা বাজি ধরতে পারবেন না। অভিযোগ প্রমাণিত হলে দল থেকে নিষিদ্ধ ও জরিমানা গুনতে হতে পারে দেমিচেলিসকে।

আগামী ৫ এপ্রিলের মধ্যে এই অভিযোগের ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে দেমিচেলিসকে। শোনা যাচ্ছে এই মৌসুমের গ্রীষ্মেই ম্যানসিটি ছাড়তে পারেন এই আর্জেন্টাইন তারকা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি