২০৩০ বিশ্বকাপ আর্জেন্টিনা-উরুগুয়েতে!

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৬, ২২:০৭আপডেট : ৩০ মার্চ ২০১৬, ২২:০৯

২০৩০ বিশ্বকাপ আর্জেন্টিনা-উরুগুয়েতে! ২০৩০ সালে ফিফা বিশ্বকাপ শতবর্ষ পূর্ণ করতে যাচ্ছে। আর্জেন্টিনা ও উরুগুয়ে যৌথভাবে সেই ঐতিহাসিক বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নবনিযুক্ত সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের উদ্যোগকে সমর্থন করেছেন।

১৯৩০ সালে উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে। সেবার আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। এরপর আর একবারও বিশ্বকাপ আয়োজন করতে পারেনি উরুগুয়ে।

অন্যদিকে আর্জেন্টিনাও মাত্র একবার বিশ্বকাপ আয়োজন করে। ১৯৭৮ সালে ঘরের মাঠে ফাইনালে নেদারল্যান্ডসে ৩-১ গোলে হারিয়ে বিশ্বজয়ের উল্লাসে মাতে আর্জেন্টাইনরা।

এর আগে, মাত্র একবার ফিফা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে। ২০০২ সালে জাপান ও কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করে। আর্জেন্টিনা ও উরুগুয়ে এবার হয়তো সেই সুযোগ পেতে যাচ্ছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি