শোকের শহরে স্বপ্নের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ১৬:১৮আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৬:২৩

শোকের শহরে স্বপ্নের ফাইনাল আগামীকাল রবিবার কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল । ভারত নেই তাতে কী? গেইল-স্যামিরাও কম জনপ্রিয় নয় ভারতে। তারওপর ফাইনাল বলে কথা। সে হিসেবে ক্রিকেটীয় আবেশে ডুবে থাকার কথা কলকাতাবাসীর।

কিন্তু তা আর হচ্ছে কই! কলকাতার মন এখন ভেঙে খানখান। দ্বিতীয় সেমিফাইনালের দিন দুপুরে বিবেকানন্দ উড়ালসেতু ধসে মারা গেছেন ৩০ জন। ফলে ‘সিটি অফ জয়’ কলকাতা এই মুহূর্তে দুঃখের শহরে পর্যবসিত হয়েছে। উড়ালসেতু নিয়ে চলছে রাজনীতিক বচসা। শহরে আনাগোনা রাজনৈতিক ব্যক্তিত্বদের। ফলে ক্রিকেট পেছনে পড়ে গিয়েছে বিশ্বকাপের ফাইনাল।

শিরোপার স্বপ্ন নিয়ে ইতিমধ্যে কলকাতায় হাজির ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড দল। তবুও প্রাণ নেই কলকাতায়। ধোনির দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর কলকাতার অধিকাংশ হোটেল বুকড হয়ে গিয়েছিল। কিন্তু ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অনেকে বুকিং বাতিল করে দিয়েছেন। কিন্তু তারপরও হয়তো ফাইনালে মজে থাকতেন কলকাতাবাসী। কিন্তু উড়ালসেতু দুর্ঘটনায় ব্যাপক হতাহতের পর সেদিকে আগ্রহ নেই কারও।

শুক্রবার রাতে টি-২০ ফাইনাল উপলক্ষে আইসিসি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেও খেলার থেকে ফ্লাইওভার ধসের প্রসঙ্গই ছিল বেশি।

এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশ্বকাপের ফাইনাল ম্যাচগুলিতে খেলোয়াড়দের ‘কালো ব্যাজ’ পরে মাঠে নামবেন উভয় দলের খেলোয়াড়রা। রবিবার দু’টি ম্যাচে মোট চারটি দল বিশ্বকাপ ফাইনাল খেলবে। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে নারীদের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর রাতে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হবে পুরুষদের ফাইনাল।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি