ওয়াটফোর্ডকে বিধ্বস্ত করে আর্সেনালের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৬, ২৩:৩১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০২:১০

ওয়াটফোর্ডকে বিধ্বস্ত করে আর্সেনালের প্রতিশোধ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় বড় জয় পেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের সারির দল ওয়াটফোর্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গানাররা। এই ওয়াটফোর্ডের কাছে হেরেই এফএ কাপে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল আর্সেনালের। 

নিজেদের মাঠ এমিরেটসে শনিবার আলেক্সিস সানচেজের গোলে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। গোল পেয়ে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আর্সেনাল। বেশ কিছু ভালো আক্রমণে তারা কোণঠাসা করে ফেলে ওয়াটফোর্ডকে।

৩৮তম মিনিটে স্কোরশিটে নাম লেখান আইওবি। বক্সের মধ্যে ডানপ্রান্ত থেকে বল বাড়ান সানচেজ। আইওবিও সহজেই বল পৌঁছে দেন জালে।

বিরতির পরপরই ব্যবধান ৩-০ করা গোলটি করেন স্পেনের ডিফেন্ডার এক্টর বেল্লেরিন। আর শেষ মুহূর্তে জোয়েল ক্যাম্পবেলের পাস থেকে খুব কাছ থেকে থিও ওয়ালকট লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ৩১ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩১ ম্যাচে ৬৬।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি