ন্যু ক্যাম্পে বার্সাকে হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ০২:৩৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০২:৩৬

ন্যু ক্যাম্পে বার্সাকে হারালো রিয়াল ন্যু ক্যাম্পে বার্সাকে হারিয়ে দারুণ এক প্রতিশোধ নিল রিয়াল। এদিন করিম বেনজামা ও রোনালদোর গোলে কাতালানদের ২-১ গোলে হারায় রিয়াল। বার্সার হয়ে গোলটি করেছেন জেরার্ড পিকে।
এ হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা। ৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট মেসিদের। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

এদিন ম্যাচের আগে সদ্য প্রয়াত কিংবদন্তি ইয়োহান ক্রইফের প্রতি শ্রদ্ধা জানান উভয় দলের খেলোয়াড়রা। খেলার শুরু থেকেই রিয়ালের রক্ষণে একের পর এক আক্রমণ করে বার্সা। বেশ কয়েকবার গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল।
প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। বিরতির পর ভাঙে গোল খরা। প্রথমে অবশ্য এগিয়ে যায় বার্সা। ইভান রাতিকিচের নেওয়া কর্নার থেকে হেড করে বার্সাকে এগিয়ে দেন জেরার্ড পিকে।

সমতায় ফিরতে খুব সময় নেয়নি রিয়াল। খেলার ৬২ মিনিটে গোল করে সমতা আনেন করিম বেনজামা। খেলার ৮৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েস সার্জিও রামোস। ফলে রিয়াল ১০ জনের দলে পরিণত হয়।
তাতে খুব একটা ক্ষতি হয়নি। উল্টো খেলার ৮৫ মিনিটে জয়সূচক গোলটি করেন রে‌‌‌ানালদো। গ্যারেথ বেলের পাস থেকে বল জালে জড়ান তিনি। ফলে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত ওই জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা। ম্যাচের আগে সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রইফের প্রতি শ্রদ্ধা জানান উভয় দলের খেলোয়াড়রা

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি