স্বাধীনতা কাপে আজ খেলছে না শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৩:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৩:৩৮

স্বাধীনতা কাপে আজ খেলছে না শেখ জামাল একের পর এক ঘটনার জন্ম দিয়েই যাচ্ছে শেখ জামাল ধানমণ্ডি। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে করা শেখ জামালের আট ফুটবলার ফিরিয়ে দেওয়ার জন্য করা রিট পিটিশনের শুনানি হওয়ার কথা ছিল। সেটি না হওয়ায় আজ রবিবার স্বাধীনতা কাপে তাদের নির্ধারিত খেলাটিও অনুষ্ঠিত হচ্ছে না।
বাফুফে সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টায় ঢাকা মোহামেডানের বিপক্ষে খেলার কথা ছিল শেখ জামালের। কিন্তু হঠাৎ করেই দুই দল আবেদন করে বসে আজ খেলবে না তারা। এই প্রেক্ষিতে বাফুফে আপাতত খেলাটি পিছিয়ে দিয়েছে। খেলাটি পরে কখন হবে সেটি জানিয়ে দেবে বাফুফে।
তবে সাড়ে ৪টার খেলা অনুষ্ঠিত না হলেও সাড়ে ৬টায় নির্ধারিত ঢাকা আবাহনী ও ফেনী সকারের খেলাটি যথারীতি অনুষ্ঠিত হবে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি