এক ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৬, ২২:০৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২২:০৭

এক ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ শনিবার ঘরের মাঠে মর্যাদার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর ৪০তম ম্যাচে এসে হারের মুখ দেখলো কাতালানরা।

তবে বার্সেলোনার জন্য আরেকটি দুঃসংবাদ হচ্ছে- আগামী লা লিগা ম্যাচে দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজকে পাচ্ছে না তারা। শনিবার হলুদ কার্ড দেখায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আগামী শনিবার খেলতে পারবেন না এই উরুগুয়ে ফরোয়ার্ড।

তবে বার্সার জন্য স্বস্তির ব্যাপার হলো, বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে যথারীতি খেলতে পারবেন সুয়ারেজ। অন্যদিকে শনিবারের লা লিগা ম্যাচে সুয়ারেজের জায়গা নেবেন মুনিল এল হাদ্দাদি।

শনিবার ন্যু-ক্যাম্পে দ্বিতীয়ার্ধের সময় হলুদ কার্ড দেখেন সুয়ারেজ। যে কারণে চলতি মৌসুমে সব মিলিয়ে এর আগেই তিন ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে পড়া লিভারপুলের সাবেক এই তারকা আগামী লিগ ম্যাচেও নিষিদ্ধ থাকবেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি