শেখ জামালের নৈতিক জয় হয়েছে: মনজুর কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৯:২৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৯:২৭

মনজুর কাদের হাইকোর্টের আপিল বিভাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আবেদন খারিজ হওয়াকে নিজেদের নৈতিক জয় মনে করছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। এই মামলায় শেখ জামালের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন ,'এটি দেশের সর্বোচ্চ আদালতের একটি অর্ন্তবর্তী আদেশ। এবং এই অর্ন্তবর্তী আদেশ ফুটবল ফেডারেশন মেনে নিবে বলে আমরা আশা করি।'

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিায়ামে শেখ জামাল বনাম ও মোহামেডানের ম্যাচের আগে প্রচার মাধ্যমের মুখোমুখি হন মনজুর কাদের। তিনি বলেন, '১৮ জানুয়ারি খেলোয়াড়রা নো ম্যানস ল্যান্ডে ছিল না। তারা চুক্তি অনুসারে শেখ জামালেরই খেলোয়াড় ছিল। বাফুফে প্রতিশ্রুতবদ্ধ ছিল তাদের শেখ জামালের ছাতার নিচে ফিরিয়ে দিতে। কিন্তু বাফুফে শেখ জামালের সাফল্যধারায় ছেদ টানার জন্য খেলোয়াড়দের তিন ক্লাবে ভাগ করে দেয়। পরপর দুই বার আদালতে বাফুফের আবেদন খারিজ হওয়ার অর্থ শেখ জামালের জয়। আমি আমার এই সব খেলোয়াড়দের নিজের ঘরে ফিরে আসার অনুরোধ করছি।'

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, 'বাফুফে ১৩ তারিখের মধ্যে এই রিট পিটিশনের নিষ্পত্তি চেয়েছিল কিন্তু আদালত এতেও সায় দেননি। পরবর্তী কার্যক্রম যে আদালতে প্রথম মামলা হয়েছিল সেই আদালতে শুরু হবে।' বাফুফে এই আদেশ মানতে বাধ্য কিনা এই প্রসঙ্গে শেখ জামালের আইনজীবী বলেন, 'এটি নৈতিকতার প্রশ্ন। আইন-ই পরবর্তীতে এই প্রশ্নের উত্তর দেবে।'

এএফসি কর্তৃক শেখ জামালের ১০ হাজার ডলার জরিমানা প্রসঙ্গে শেখ জামাল সভাপতি বলেন, 'ওয়ার্ক শপে হাজির না হওয়াতে জরিমানা হয়েছে। তবে বাফুফে আমাদেরকে প্রক্রিয়াটা জানায়নি। এটি তাদের ষড়যন্ত্র।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি