ব্রাদার্সের জালে জামালের ৫ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৬, ২০:৩০আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২০:৩৩

ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে হারিয়েছে শেখ জামালহাইতিয়ান ফরেয়ার্ড ওয়েডসন এনসেলমের হ্যাটট্রিক ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটনের জোড়া গোলে কেএফসি স্বাধীনতা কাপের গ্রুপ ‘এ’র ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিমিটেড। 
টেকনিক ও ট্যাকটিক্সে শ্রেয়তর শেখ জামালের কখনও মাঠ বড় করে বা কখনও মাঠ ছোট করে খেলার কৌশলের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারেনি ব্রাদার্স। বিশেষ করে হাইতিয়ান অধিনায়ক ওয়েডসন এনসেলমে ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটনের কম্বিনেশনটা হঠাৎ করেই তাদের আয়ত্বের বাইরে চলে যায়। ২০ মিনিটে এমেকার পাস থেকে ওয়েডসন গোলরক্ষকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জালে ঠেলে দেন। এই গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবার আঘাত হানে শেখ জামাল। এবার ওয়েডসন ছিলেন উৎস আর গোলদাতা এমেকা। বক্সের ওপর থেকে বল বাম প্রান্তে দিয়ে দেন ওয়েডসন, বাঁকানো ডান পায়ের শটে দূরের পোস্টে বল পাঠিয়ে দেন এমেকা।
খেলার ৫৫ মিনিটে টানা দ্বিতীয় ম্যাচে হেড করে দলকে গোল খাওয়া থেকে বাঁচান ডিফেন্ডার আনিসুল আলম সুইট। আউডু ইব্রাহিমের হেড করা বল সুইট হেড করে বিপদমুক্ত করেন।

৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলে জামালের জয় নিশ্চিত করেন ওয়েডসন। এনামুলের চিপ ব্রাদার্সের ডিফেন্ডারের পায়ে লেগে ওয়েডসনের পায়ে এসে পড়লে আবারও ব্রাদার্স গোলরক্ষক উত্তমকে কাটিয়ে তৃতীয় গোলটি করেন ওয়েডসন।

ওয়েডসন গোল করলে এমেকাও গোল করেন। প্রথমবার ব্যবধান ছিল তিন মিনিট, এবার চার মিনিট পরে আবার এমেকার গোল। ওয়েডসন আবারও যোগানদাতা, মাঝমাঠ থেকে বাড়ানো বলে এমেকা কোনাকুনি শটে করেন দলের চতুর্থ গোলটি।

৮৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ওয়েডসন। মাঝমাঠ থেকে বল হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবোম। বল আয়ত্বে নিয়ে মার্কারকে কাটিয়ে মৌসুমের প্রথম হ্যাটট্রিক অর্জন করেন ওয়েডসন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি