আবারও বাংলাদেশের সামনে তাজিকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৭:৪০আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:৪৭

আবারও বাংলাদেশের সামনে তাজিকিস্তান ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের মতো এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফেও বাংলাদেশের সামনে পড়েছে তাজিকিস্তান। ২ জুন তাজিকিস্তানে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ জুন ঢাকায় ফিরতি লেগের ম্যাচ।
এই পর্বের প্লে অফে বিজয়ী দল ভুটানের বিপক্ষে পরবর্তী প্লে অফ খেলবে। তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ হোম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল। অ্যাওয়ে ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ০-৫ গোলে হেরেছিল।

গতকাল এএফসির কার্যালয়ে বিশ্বকাপ বাছাই শেষে ২৯-৩৮ তম অবস্থানে থাকা দলগুলোকে নিয়ে প্রথম পর্বের প্লে অফের জন্য ড্র অনুষ্ঠিত হয়। তাজিকিস্তান, মালদ্বীপ, মালয়েশিয়া, তিমুর লিস্তে ও চাইনিজ তাইপে ছিল প্রথম পটে। বাংলাদেশ ৩৭তম অবস্থানে থাকায় দ্বিতীয় পটে ছিল। বাংলাদেশ তাজিকিস্তানের বিপক্ষে হারলে ৬ সেপ্টেম্বর ঢাকায় ভুটানের বিপক্ষে খেলবে। এরপর ১১ অক্টোবর ভুটানে আতিথ্য নেবে।

গতকাল এএফসিতে এই ড্র অনুষ্ঠিত। চাইনিজ তাইপে-কম্বোডিয়ার, মালদ্বীপ-ইয়েমেনের, তাজিকিস্তান-বাংলাদেশের, মালয়েশিয়া-তিমুর লিস্তের ও লাওস-ভারতের মুখোমুখি হবে। ২০১৭ সাল থেকে এশিয়া কাপ বাছাইয়ের মূলপর্ব শুরু হবে। এশিয়া কাপ বাছাইয়ে ৬ গ্রুপে চারটি করে দল থাকবে। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ২০১৯ সালে এশিয়া কাপ খেলবে।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি