ঢাকা আবাহনীর দায়িত্ব নিলেন ক্রোয়েশিয়ান কোচ ড্রাগো মামিচ। মিয়ানমার ও মালদ্বীপ জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ আজ রবিবার সকালে ঢাকায় পৌঁছে ক্লাবের দায়িত্ব নেন।
সার্বিয়ায় জন্মগ্রহণকারী মামিচ খেলেছেন ক্রোয়েশিয়ান বয়সভিত্তিক জাতীয় দলে। তবে মূল জাতীয় দলে খেলা হয়নি। ২০০৯ সালে দুই বছরের জন্য মিয়ানমারের কোচ হন তিনি। ২০১০-১১ মৌসুমে তিনি ছিলেন ভারতীয় ক্লাব চার্চিল ব্রাদার্সের কোচ। ২০১৪-১৫ মৌসুমে মামিচ মালদ্বীপের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: মুস্তাফিজের ইয়র্কারে ভূপাতিত আন্দ্রে রাসেল (ভিডিও)
গত মৌসুমে অস্ট্রিয়ার জর্জ কোটানের পর এবার ক্রোয়েশিয়ার কোচের দ্বারস্থ হলো ঢাকা আবাহনী।
মামিচ সম্পর্কে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘এশিয়া ও দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে ভালো ধারণা আছে মামিচের। আমরা আশা করি তিনি দলের মাঝে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা আনতে পারবেন। সঙ্গে মাঠে উপহার দেবেন আধুনিক ফুটবল।’
/আরএম/এফআইআর/








