আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামোতে আসছে নতুন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ১৬:১৩আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৬:৪১

আগামী ২৫ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসির চলতি বছরের দ্বিতীয় সভা। আগামী ২৫ এপ্রিল দুবাইয়ে আইসিসি’র সদর দপ্তরে অনুষ্ঠিত হবে চলতি বছরের দ্বিতীয় সভা। সভায় আন্তর্জাতিক ক্রিকেটের নতুন পয়েন্ট কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে কেমন হতে পারে এই কাঠামো। প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী সিরিজে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আলাদা করে বিজয়ী নির্ধারণ না করে দ্বি-পাক্ষিক সিরিজে তিন ফরম্যাট মিলিয়ে জয়-পরাজয়ের ভিত্তিতে পয়েন্টের হিসাবে বিজয়ী নির্ধারণ করা হবে। যেটা ইংলিশ ক্রিকেট বোর্ড আগে থেকেই ভাবছে। তারা এ নিয়ে ইতোমধ্যেই পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা করেছে। যদিও এ ব্যাপারে কোনও কিছুই জানায়নি দুই বোর্ড।
এখানে বলে রাখা প্রয়োজন প্রস্তাবটি নতুন হলেও আগেও এমন কাঠামোতে ক্রিকেট হয়েছে। মেয়েদের অ্যাশেজে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ২০১৩ সালে পয়েন্টের হিসাবে মেয়েদের অ্যাশেজে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

এছাড়া সভায় আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যার মধ্যে অন্যতম অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ, দুর্নীতি দমন ও অ্যান্টি-ডোপিং বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত গ্রহণ।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি