অনূর্ধ্ব-১০ স্কুল হ্যান্ডবল শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ২০:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২০:২৪

অনূর্ধ্ব-১০ স্কুল হ্যান্ডবল শুরু শুক্রবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী শুক্রবার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলি জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে হুররে অনূর্ধ্ব-১০ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)।

আজ হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, প্রাণ কনফেকশনারি লিমিটেড এর হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস এ কে এম মঈনুল ইসলাম মঈন, সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ফারহানা হক, সম্পাদক লাজুল করিম কস্তুরী (বালিকা বিভাগ) ও দোস্ত মাহমুদ নূরী শাহ (বালক বিভাগ)।

টুর্নামেন্টের বালক বিভাগে খেলবে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, সাউথ ব্রিজ স্কুল, গ্রিন ডেইল ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, হিড ইন্টারন্যাশনাল, স্কলাসটিকা, গ্রিন হেরাল্ড, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সানি ডেইল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, গ্রিন জেমস, ধানমণ্ডি টিউটোরিয়াল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

বালিকা বিভাগের দলগুলো হলো সানি ডেইল, গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ধানমণ্ডি টিউটোরিয়াল, সাউথ ব্রিজ স্কুল, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, গ্রিন ডেইল ইন্টারন্যাশনাল স্কুল ও হিড ইন্টারন্যাশনাল।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী