ওয়ালটন তৃতীয় কক্সবাজার বিচ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে ইয়াংমেন্স ক্লাব, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, শতদল ক্লাব ও কক্সবাজার আবাহনী। কাল মঙ্গলবার দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ সোমবার কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনে ইয়াংমেন্স ক্লাব ৩-১ গোলে হারায় বাঁশাকাটা খেলোয়াড় সমিতিকে।
দ্বিতীয় ম্যাচে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ ৭-৪ গোলে মালুমঘাট ক্রীড়া সংঘকে পরাজিত করে।
তৃতীয় ম্যাচে শতদল ক্লাব ৭-৫ গোলে পরাজিত করে ফুটবল ক্লাব মহেশখালীকে। আর চতুর্থ ম্যাচে কক্সবাজার আবাহনী ৪-১ গোলে হারায় কোটবাজার খেলোয়াড় সমিতিকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।
উল্লেখ্য, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ২০ হাজার ও রানার আপ দল ১৫ হাজার টাকা প্রাইজমানি পাবে।
/আরএম/এফআইআর/







