অলিম্পিকে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছেন সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৬, ১৭:২৮আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:৩৩

সিদ্দিকুর রহমান।সিদ্দিকুর রহমান মরিশাস ওপেনে শিরোপা জিততে পারেননি ঠিকই। তবে রানার্স আপ হয়েও অলিম্পিকে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছেন দেশ সেরা এই গলফার। ‌র‌্যাংকিংয়ে বিশাল ঝাঁপ দিয়েছেন তিনি।
গত ৮ মের বিশ্ব র‌্যাংকিংয়ে সিদ্দিকুরের অবস্থান ছিল ৪০৬ নম্বরে। সম্প্রতি প্রকাশিত র‌্যাংকিংয়ে মরিশাস ওপেনে দ্বিতীয় হওয়ায় এক লাফে ২৭৪তম স্থানে উঠে এসেছেন ৩১ বছর বয়সী এই গলফার।
এছাড়া অলিম্পিকে খেলার র‌্যাংকিংয়েও ৬০ জনের মাঝে জায়গা করে নিয়েছেন সিদ্দিকুর। নিয়ম অনুযায়ী এখান থেকে আগামী ১১ জুলাইয়ের সর্বশেষ র‌্যাংকিং থেকে ৬০ জন গলফার অলিম্পিকে খেলার সুযোগ পাবেন। বর্তমানে এই র‌্যাংকিংয়ে ৫৪তম স্থানে রয়েছেন সিদ্দিকুর রহমান। কিন্তু গত তিন সপ্তাহ ধরে এই তালিকার বাইরেই ছিলেন তিনি।

১১ জুলাইয়ের আগে আর মাত্র একটি এশিয়ান ট্যুরের ইভেন্টে খেলবেন সিদ্দিকুর রহমান। সেখানে বিশাল কোনও বিপর্যয় না হলে সেরা ৬০-এর তালিকাতেই থাকবেন তিনি।

উল্লেখ্য, মরিশাস ওপেনে দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত পারেননি সিদ্দিকুর। হয়েছেন দ্বিতীয়। এটি জিতলে সিদ্দিকুরের প্রথম ইউরোপিয়ান ট্যুরের শিরোপা জেতা হতো।

/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে