জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের প্রথম দিনেই দুই রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৬, ২০:৫১আপডেট : ২৭ মে ২০১৬, ২০:৫৩

জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের প্রথম দিনেই দুই রেকর্ড হাজী নুরুল ইসলাম মুন্সি স্মৃতি ৩২তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী দিন শুক্রবার দুটি নতুন জাতীয় জুনিয়র রেকর্ড হয়েছে। কিশোরীদের শটপুটে বিকেএসপির তাহমিনা আক্তার ১০.৪২ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন এই জাতীয় রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ১০ মিটারের।

এছাড়া বালক ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় জুনিয়র রেকর্ড গড়েন বিকেএসপির হাসান মিয়া। এর আগের রেকর্ডটি ছিল ১০.৬৫ সেকেন্ডে।

বালক ও বালিকা এবং কিশোর ও কিশোরী এই চারটি বিভাগে ৩৪টি ইভেন্ট নিয়ে ২৭ মে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে হাজী নুরুল ইসলাম মুন্সি স্মৃতি জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা। যেখানে বালক ও বালিকাদের ১৪টি এবং কিশোর ও কিশোরীদের ২০টি ইভেন্ট রয়েছে। বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি।
এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস উপস্থিত ছিলেন।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী